শিরোনাম

| |

খুলনায় স্ত্রীর লাঠির আঘাতে প্রাণ গেলো স্বামীর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 12, 2021 11:35 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: খুলনার খালিশপুরে স্ত্রীর লাঠির আঘাতে মো. সোহেল (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে আলমনগরের বালিয়ার বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সোনিয়া বেগমকে (২৮) আটক করেছে পুলিশ।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রাতে দুই জনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে স্বামীর কপালে আঘাত করেন সোনিয়া। আহতাবস্থায় খালিশপুর ক্লিনিকে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে নিয়ে আসে স্বজনরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া বেগমকে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে আঘাত করার কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় সোনিয়া বেগমকে আটক রাখা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ