শিরোনাম

| |

করোনায় মানবতার পাশে ছাত্রলীগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 14, 2020 3:01 PM
Print Friendly and PDF

সাইফ আলী খাঁন রানা:-বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে আজ পর্যন্ত সারাদেশে মানুষের পাশে যেসব সংগঠন দাঁড়িয়েছে, তাদের অন্যতম বাংলাদেশ ছাত্রলীগ। অন্য যে কোনো সংগঠনের চেয়ে মানবতার সেবায় এগিয়ে ছাত্রলীগের নেতারা। কেউই যখন আক্রান্ত হয়নি তখন থেকেই জনসচেতনতা বাড়াতে লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ শুরু করে সংগঠনের নেতাকর্মীরা।

এখন ঢাকাসহ সারাদেশে সাধ্যমতো খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।

শুধু খাদ্য সামগ্রীই নয়, মোবাইল ফোনে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা, অসুস্থ মানুষের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া, বিনা পয়সায় অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছেন সংগঠনের নেতাকর্মীরা। ক্যাম্পাস, মসজিদ, বাজার ও মোড়ে মোড়ে হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থাও করা হয়েছে। মানুষে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রাতভর খাদ্য সামগ্রীর প্যাকেট করতে গিয়ে ক্লান্ত হয়ে খাদ্য সামগ্রীর প্যাকেটের উপর ঘুমিয়ে পড়ছেন ছাত্রলীগের নেতা- এমন ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পুরো পৃথিবী জুড়েই করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর বাইরে নয়, বাংলাদেশও। এখনো পর্যন্ত ১০১২ মানুষ সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সারা দেশেই চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষের পাশাপাশি ছিন্নমূল মানুষগুলো।

যাদের থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই, তাদের পাশে তেমন কেউ না দাঁড়ালেও বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের নির্দেশনায় কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী রেদওয়ান তালুকদার ১০০ জন ছিন্নমূল মানুষের খাবারের ব্যবস্থা করছেন।

নিজস্ব অর্থায়নে কোতয়ালী থানার আওতাধীন তাতিবাজার, রাইসা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, জজ কোর্ট প্রাঙ্গণ, সদরঘাট সহ বিভিন্ন স্পটে ছিন্নমূল মানুষদের মুখে এক বেলা খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ছাত্রলীগের এই নেতার পক্ষ থেকে। গত ১৩ শে এপ্রিল থেকে মানবিক এই কার্যক্রম চালু করে এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী রেদওয়ান তালুকদার । সকাল ১০টার পরে কোতয়ালী থানার বিভিন্ন স্থানে ছিন্নমূলদের জন্য এই খাবার বিতরণ করেন।

এ প্রসঙ্গে কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী রেদওয়ান তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ভাই সরাসরি নির্দেশে আমি ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। মানবিক দিক বিবেচনায় এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণের কার্যক্রম চলবে বলেও জানান মেহেদী রেদওয়ান তালুকদার

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ