শিরোনাম

| |

এক সাথে তিন সন্তান প্রসব, সুস্থ্য আছেন মা’সহ সন্তানেরা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 9, 2021 3:15 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: নওগাঁর ধামইরহাটে নরমাল ডেলিভারিতে একই সাথে তিন সন্তানের জন্মদিয়েছে এক মা। জন্মের পরে তিন সন্তানসহ সুস্থ্য আছেন বিলকিস বানু (৩৫) নামের ওই গৃহবধু। ৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে কোন অপারেশন ছাড়া নরমালভাবে বাচ্চার জন্ম দেন ওই মাস। তিন সন্তানের মধ্যে একটি মেয়ে ও দুটি ছেলে সন্তান ভুমিষ্ট হয়।

বিলকিস বানু উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা নামক গ্রামের ছয়ফুল ইসলামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্ম দেবার খবরটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই বিষয়টি নিয়ে পুরো ইউনিয়নে ব্যাপক আলোড়ন সৃস্টি হয়।

তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো হলেও মায়ের শারিরীক অবস্থা অনেকটা খারাপ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গৃহবধুর পরিবারটি খুবই অসহায়। তিন সন্তানকে প্রতিদিন ১কেজি গাভির দুধসহ বাড়তি খাবার খাবার খাওয়ানোার পাশাপাশি সন্তানদের মাকে ভিটামিন জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়াতে হবে বলেও জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম।

হাসপাতাল সূত্র জানায়, গত দুই মাস পূর্বে প্রসব ব্যাথা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই গৃহবধূ। দীর্ঘদিন চিকিৎসা চলার পরে গতকাল সফলভাবে কোন অপারেশন ছাড়া নরমাল ভাবে পরপর তিন বাচ্চা জন্মলাভ করে। দরিদ্র পরিবারে একই সাথে ৩টি সন্তান জন্ম নেয়ায় অসহায় ওই দম্পতির পাশে দাঁড়াতে আর্থিকভাবে সহযোগিতা প্রদানের লক্ষ্যে কাজ করছেন এলাকার সুধীমহল।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ