শিরোনাম

| |

কলেজে ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 6, 2021 1:41 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমনরুমের টয়লেট থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে (কন্যাশিশু) উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে কান্নার শব্দ শুনে নবজাতককে উদ্ধার করেন কলেজের অফিস সহায়ক রেনু ধর।

কলেজ সূত্র জানায়, অ্যাসাইনমেন্ট জমা দিতে আসা ছাত্রীরা কমনরুমে বসা ছিলেন। এ সময় ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতকের কান্নার আওয়াজ আসে। ছাত্রীরা কর্তৃপক্ষকে খবর দিলে কলেজের অফিস সহায়ক রেনু ধর নবজাতকটি উদ্ধার করেন। পরে তাকে খাগড়াছড়ি মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

খাগড়াছড়ি শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নবজাতকটির চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নবজাতকটি বর্তমানে ভালো আছে।

এরই মধ্যে শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেন, যেহেতু নবজাতকটির কেউ নেই, তাই অভিভাবক নির্ধারণে কিছু প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ