শিরোনাম

| |

বরগুনায় ধর্ষণের ৬ মাস পরে ৬ মাসের অন্তঃসত্ত্বা বুদ্ধিপ্রতিবন্ধী শিশু!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 5, 2021 1:36 PM
Print Friendly and PDF

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটার রূহিতা গ্রামের ১৩ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার ওই শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলেও জানা গেছে।

ওই গ্রামের শুটকি ব্যবসায়ী খলিল এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে শনিবার দুপুরে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেছেন।

খলিল (৪৫) বরগুনার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রূহিতা গ্রামের ছালাম ওরফে মিষ্টি ছালাম।

ওই শিশুটির মা বলেন, গত কয়েকদিনে আমার মেয়েটির শরীরের পরিবর্তন দেখে তার কাছে এ অবস্থার কথা জানতে চাই। তখন এ অবস্থার কথা সব জানায় এবং মেয়ের কাছ থেকে জানতে পারি। তবে অন্তঃসত্ত্বার ঘটনায় খলিল দায়ী বলে আমার মেয়ে জানায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও সুশীলন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার লোকজনের পরামর্শে ডাক্তার দেখাই এ সময় জানতে পারি আমার মেয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা।

শিশুটির মা আরও বলেন, সম্ভাব্য চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঘরের পাশে একটি ছাগল জোরে শব্দ করলে ঘর থেকে নামে ১৩ বছরের ওই মেয়েটি। এ সময় ওই মেয়েটিকে জোর করে মুখ বেঁধে ঘরের পাশে একটি পরিত্যক্ত (শুকনো) ডোবায় নিয়ে যায়। এ সময় ওই বোবায় নিয়ে খলিল মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে শুটকি ব্যবসায়ী খলিল ওই শিশুকে শাসিয়ে বলে এ কথা যদি কাউকে বলো তবে তোকে ও তোর মাকে খুন করে ফেলবো।

বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের পাথরঘাটা উপজেলা ব্যবস্থাপক ইসমাইল হোসেন ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মুনিরা ইয়াসমিন খুশি বলেন, ঘটনা জানতে পেরে আমরা মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলি। এ সময় জানতে পারি মেয়েটির পরিবারের এক সদস্যকে নিয়ে আলট্রাসনো করিয়েছেন। ওইআলট্রাসনো রিপোর্ট অনুযায়ী জানা যায়, মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ ১২ ডিসেম্বর ২০২১।

অভিযোগ প্রসঙ্গে খলিলের মুঠোফোনে ফোন করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, ভিকটিমের মা বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ