শিরোনাম

| |

ইউএনও’র বাসায় হামলার মামলায় চোখে গুলিবিদ্ধ ২ আসামীর জামিন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 5, 2021 11:06 AM
Print Friendly and PDF

শামীম আহমেদ :: বরিশালে ইউএনও’র বাসভবনে হামলায় দায়ের করা দুটি মামলায় আজ রোববার এজাহারভুক্ত ২ অসামীর জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদলতের বিচারক। এরা দুজনেই আনসারের গুলিতে চোখে গুলিবিদ্ধ ঢাকা থেকে চিকিৎসা নিয়ে আসা ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মসিনর হোসেন এবং ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভির আহসান। এতে করে ইউএনও এবং পুলিশের দায়ের করা দুটি মামলায় গ্রেফতার হওয়া ২২ আসামীর সকলের জামিন হওয়ার পাশাপাশি নাম উল্লেখ করা ২ আসামীর আদালত থেকে জামিন নেয়া হয়েছে ।

গত ১৮ আগস্ট ইউএনওর বাসভবনে হামলায় আনসারদের গুলি এবং পুলিশের সাথে সংঘর্ষে ত্রিশ জনের ন্যায় গুলিবিদ্ধসহ অর্ধ শতাধিক আওয়ামী লীগ নেতা কর্মী আহত হয়। এরমধ্যে দুটি মামলায় নামে ও বেনামে ছয় শতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছিল। পুলিশ ২২ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছিল। তাদেরকে দুই দফায় যথাক্রমে ২৫ আগস্ট এবং ২ সেপ্টেম্বর জামিন হয় সবার। তবে ঢাকাতে উন্নত চিকিৎসা নেয়া চোখে গুলিবিদ্ধ দুই আসামী আজ জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

তবে পর্যায়ক্রমে নামধারী অপর আসামীদের জামিনের আবেদন করা হবে বলে জানান আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ