শিরোনাম

| |

বরগুনায় শালিস মিমাংসা করতে গিয়ে মেয়র আহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 2, 2021 6:00 PM
Print Friendly and PDF

বরগুনা প্রতিনিধি ॥ জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করতে গিয়ে বরগুনার বেতাগী পৌরসভার প্যানেল মেয়র এ বি এম মাসুদুর রহমান প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় বেতাগী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে সরকারি কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. মজিদ হাওলাদার এবং একই এলাকার বাসিন্দা দুলাল হাওলাদারের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমি পৌরসভার পক্ষ থেকে সমাধান করতে যান তিনি। সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে সমাধানের কথা বলার এক পর্যায়ে দুলাল হাওলাদেরর স্ত্রী আসমা আক্তার ও সাথে আরো কয়েকজন মিলে ক্ষিপ্ত হয়ে মাসুদুর রহমানকে লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় তিনি জখম হয়। বেতাগী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুলাল হাওলাদারের স্ত্রীসহ ৫ জনকে আটক করে। প্যানেল মেয়র ঘটনার সাথে সম্পৃক্ত ৪ জনকে আসামি করে বেতাগী থানায় মামলা করেন।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ থানায় জমা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ