শিরোনাম

| |

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ, গ্রেফতার ৭

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 2, 2021 4:37 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::: চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

 

নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছিল। পুলিশ এসে বিনা উসকানিতে হামলা চালিয়ে ১২ নেতাকর্মীকে আহত করে। বর্তমানে তারা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।’

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘কোতোয়ালি থানায় দায়ের হওয়া আগের একটি নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত সাত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ