শিরোনাম

| |

সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন আর নেই

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 2, 2021 9:30 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর রাত সোয়া ৩টার দিকে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শাহজাদপুরসহ সিরাজগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। শোক বিরাজ করছে সর্বস্তরের মানুষের মাঝে।

শাহজাদপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও এমপির ব্যক্তিগত সহকারী আশিকুল হক দিনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) তার মরদেহ বাংলাদেশে আনা হবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাজা শেষে দাফন করা হবে।

তিনি জানান, চলতি বছর ফেব্রুয়ারিতে তুরস্কের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করেন এমপি স্বপন। সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে দেশে ফেরেন তিনি। এ অবস্থায় গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে গত ২৯ আগস্ট তাকে আবারও তুরস্কে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি।

হাসিবুর রহমান স্বপন আশির দশকে পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃত্ব দেন। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে তৎকালীন সিরাজগঞ্জ-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ঐক্যমতের সরকার গঠনের ডাক দিলে তিনি তাতে যোগ দিয়ে শিল্প উপমন্ত্রীর দায়িত্ব পান। সে সময় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করলে তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এরপর ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হাসিবুর রহমান স্বপনের জন্ম ১৬ জুন ১৯৫৬ পৈতৃক বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ