শিরোনাম

| |

রামগঞ্জে ছাত্রদল নেতা হয়ে  ছাত্রলীগের প্রার্থী নিয়ে ফেকবুকে ভাইরাল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 1, 2021 7:56 PM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক ::লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির পদে বাগিয়ে নিতে এক সময়ের ছাত্রদল নেতা এবং বিএনপি পরিবারের সন্তান রাকিবুল হাসান শান্ত মরিয়াহ হয়ে উঠেছে। চাহিদা মোতাবেক পদ পেতে জেলা কমিটির দুই নেতার সাথে নানা কৌশলে চালাচ্ছে দেন দরবার। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ছে।
দলীয় একাধিক সুত্রে জানায়,রামগঞ্জ পৌর সোনাপুর ওয়ার্ড়ের ২০১২ সালে গঠিত ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ২০১৪ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনাতে আসে। ২০১৬ সালে টাকার বিনিময়ে রামগঞ্জ ছাত্রলীগের সাধারন সম্পাদক কিনে নেয়। নতুন মেরু করনে শান্ত দলীয় গঠনতন্ত্র পরিপস্থী হয়ে শান্ত ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের লাইসেন্স করে টেন্ডারবাজিতে বেপোয়া হয়ে উঠে।
এলাকাবাসী জানায়,রাবিকুল হাসান শান্ত উপজেলার কয়েকজন বিপদগামী ও অর্থলোভী আ‘লীগ নেতার আশ্রয়ে কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদকের পদ বাগিয়ে নেয়। তার পিতা আব্দুল মতিন সোনাপুর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। সেই সুবাদে রাকিবুল হাসান শান্ত ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হয়। তার বড় ভাই মানিক হোসেন পৌর যুবদলের সহ-সভাপতি,মেজ ভাই মো: নুরনবী জামায়ের রাজনীতির সাথে সম্পৃক্ত,বড় মামা লুৎফর রহমান প্রকাশ এল রহমান ঢাকার তেজগাও থানা বিএনপির সভাপতি,ছোট মামা মো: হাবিবুর রহমান রামগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতির পদ দখল করে রয়েছে। রাকিবুল হাসান শান্ত একজন বিবাহিত এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও উপজেলা ছাত্রলীগের পদ বাগিয়ে দিতে নানা ভাবে তকদির করে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড়ের ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদকসহ তৃণমুলের নেতারা অভিযোগ তুলেন রাকিবুল হাসান শান্ত অনুপ্রবেশকারী,মাদক স¤্রাট হওয়ায় দল থেকে বহিস্কার করার জোর দাবী তুলেন। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন,আমরা ছাত্রদলের দায়িত্বে থাকাবস্থা সোনাপুর ওয়ার্ড় বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মতিনের সুপারিশে রাবিকুল হাসানকে কমিটিতে রাখা হয়েছে। অভিযুক্ত রাকিবুল হাসান শান্ত বলেন,স্কুল জীবন থেকে আমি ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকায় এবং সুস্থধারার রাজনীতি করায় শীর্ষস্থানীয় নেতারা আমাকে রামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ দিয়েছেন। ওই সময় কেউ কথা না বললেও এখন উপজেলা ছাত্রলীগের কমিটির পদের জন্য লড়াই করায় স্বার্থানেষ¦ীরা আমার বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ