শিরোনাম

| |

কাবিন ছাড়া বিয়ে, শশুড়বাড়ীর নির্যাতনে ঘর ছাড়া গৃহবধূ : থানায় জিডি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 1, 2021 7:52 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::সিলেট শহরতলীর শাহপরান (রহঃ) বালুচর এলাকায় কাবিন ছাড়া বিয়ে করে ৩ বছর ঘর সংসার করে ২ সন্তানসহ গৃহবধূকে নির্মম নির্যাতন করে তাড়িয়ে দেওয়াসহ গৃহবধূ ও ২ সন্তানকে প্রাণ নাশের হুমকি প্রধানের অভিযোগ ওঠেছে শশুড় বাড়ীর লোকজনের বিরুদ্ধে।

এ বিষয়ে কোতোয়ালী থানাধীন বড়বাড়ী শাহী ঈদগাঁও বাসা নং-৭০ এলাকার এলাকার মরহুম জাকির হোসেনের মেয়ে গৃহবধূ আয়েশা আফছানা (৩৪) সে ও তাহার ২ সন্তানের নিরাপত্তা চেয়ে স্বামী, দেবর ও শশুড়কে অভিযুক্ত করে গত ৩০ আগস্ট ২০২১ ইং তারিখে কোতোয়ালী থানায় একখানা সাধারণ ডায়রী করেন। যাহার জিডি এন্টি নং-২৬৭২।

জিডি সুত্রে অভিযুক্তরা হচ্ছে,
শাহপরান (রহঃ) থানাধীন বালুচর এলাকার আওলাদ আলীর পুত্র গৃহবধূর স্বামী রাজন আহমদ (৪২) ও দেবর কথিত সাংবাদিক মোহন আহমদ (৩৫), এবং শশুড় আওলাদ আলী (৬০)।

জিডি সুত্রে জানা গেছে, অভিযুক্ত রাজন আহমদ গৃহবধূর স্বামী হয়। ৩ বছর পূর্বে একজন আলেমের মাধ্যমে কাবিন ছাড়া তাহাকে বিবাহ করেন ও কিছু দিন পর তাহাকে কাবিন করিয়া দিবেন বলে আশ্বাস প্রধান করেন তাহার স্বামী। বিবাহের কিছু দিন পর নির্যাতিত গৃহবধূ কাবিন করিয়া দেওয়ার কথা বলিলে তাহার স্বামী বিভিন্ন তালবাহানায় সময় ক্ষেপন করিতে থাকে। বিবাহের পর হইতে তাহার স্বামী কোন কাজর্কম না করিয়া তাহার ইচ্ছেমতো চলাফেরা করিয়া আসিতেছে। নির্যাতিত গৃহবধূ পুতির ব্যাগ তৈরি করিয়া এবং তাহার বৃদ্ধ মা তাহার বাবার পেনশনের টাকা থেকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করায় তাহার ছেলে ও মেয়েকে নিয়ে কোনরকম জীবন-যাপন করিয়া আসিতেছেন। বিয়ের পর হইতে বিভিন্ন সময় তাহার স্বামী টাকা পয়সা দেওয়ার জন্য তাহাকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করিয়া আসিতেছে। এমনকি তাহার স্বামী প্রায় সময় তাহাকে মারধর করিয়া তাহার নিকট হইতে টাকা পয়সা নিয়া তাহার বাবার বাড়ীতে চলিয়া যায়। নির্যাতিত গৃহবধূ উক্ত বিষয়ে বিগত দিনে কয়েকবার তাহার দেবর কথিত সাংবাদিক পরিচয়দানকারী মোহন ও তাহার শশুড়ের কাছে বিচার প্রার্থী হইলে তাহার দেবর কথিত সাংবাদিক পরিচয়দানকারী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়া তাহাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শণ করে। এরই পরিপ্রেক্ষিতে গত ১২ই আগস্ট ২০২১ ইং তারিখে বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় তিনি তাহার স্বামীকে কাবিন করার কথা বলিলে তাহার স্বামী তাকে মারধর করে লীলাফুলা জখম করিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করিয়া তাহার উল্লেখিত ঠিকানার বাসায় চলিয়া যায়। নির্যাতিত গৃহবধূ কয়েকবার তাহার শশুড়বাড়ীতে গিয়ে তাহার কাবিন করার কথা বলিলে এবং বিরোধীয় বিষয়টি সমাধান করার কথা বলিলে তাহার স্বামী, দেবর ও শশুড় নানা তালবাহানায় কালযাপন করিতে শুরু করেন। একর্পযায়ে বর্ণিত অভিযুক্তরা বিষয়টি সমাধান না করিয়া তাহার দেবর কথিত সাংবাদিক পরিচয়দানকারী সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়া প্রায় সময় অজ্ঞাতনামা লোকজন নিয়ে তাহার বাসায় আসিয়া উক্ত বিষয়ে বাড়াবাড়ি করিলে তাহাকে প্রকাশ্য ধর্ষণ করিবে এবং তিনিসহ তাহার ২ সন্তানকে প্রাণে হত্যার হুমকি প্রদর্শণ করে। অভিযুক্তদের উপরোক্ত কার্যকলাপে তিনিসহ তাহার ২ সন্তান নিয়ে তিনি মানবেতর জীবন-যাপন করিতেছেন। অভিযুক্তদের এহেন কার্যকলাপ ও হুমকিতে ২ সন্তানসহ তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, এস.এম আবু ফরহাদ বলেন, জিডি তদন্ত শেষে সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একজন তদন্তকারী কর্মকর্তাকে ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য নিয়োগ করা হয়েছে।

সর্বশেষে নির্যাতিত গৃহবধূ তাহার উপর এমন নির্মম নির্যাতন ও উপরোক্ত বিষয়টি বিবেচনা পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ