শিরোনাম

| |

নোয়াখালীর সুবর্ণচরে বাল্যবিয়ে অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 31, 2021 8:00 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচরে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করে কনের মা ও বরের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার চর ব্যাগা গ্রামের কনের বাড়িতে অভিযান চালিয়ে এ আদেশ দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, স্থানীয় পাংখার বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে পাশের লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকাজী গ্রামের এক যুবকের বিয়ে ঠিক হয়। বিষয়টি জেনে ইউএনওকে অবহিত করি। পরে সূবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতি সর্ববিদ্যা কনের মাকে ১০ হাজার ও বরের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরে কনেকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে দুই পক্ষ থেকে মুছলেকা নেওয়া হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ