শিরোনাম

| |

রোগীদের সেবায় ফিরে যাচ্ছে বরিশাল জেনারেল হাসপাতাল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 31, 2021 3:57 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পাওয়ায় করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতাল আবার ফিরে যাচ্ছে সাধারণ রোগীদের সেবায়। এখন থেকে এই অঞ্চলের সাধারণ রোগীদের আর শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হবে না। বুধবার থেকেই এ সেবা চালু হবে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন।

তবে সাধারণ রোগীদের সেবায় ফিরে গেলেও ২০ জন করোনায় আক্রান্ত রোগী একই সঙ্গে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা থাকছে জেনারেল হাসপাতালে। গত ৪ আগস্ট হাসপাতালটিকে শুধু করোনা রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনার রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাওয়ায় জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালের অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে ওই হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। এজন্য সাধারণ রোগীদের চিকিৎসা জন্য যেতে হতো শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এর প্রায় এক মাস পর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পেতে থাকে। বর্তমানে জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে মাত্র তিন জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ৩শ’ বেডের করোনা ওয়ার্ডেও রোগীর চাপ কমেছে। বর্তমানে সেখানে ২শ’র বেশি বেড খালি পড়ে আছে। এ কারণে জেনারেল হাসপাতাল আবারও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা শুরু করতে যাচ্ছে। ভর্তি থেকে শুরু করে আউটডোর, সব ধরনের রোগীর চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি চলবে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা সেবাও।

এ ব্যাপারে বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. মলয় কৃষ্ণ বড়াল বলেন, ‘করোনায় আক্রান্ত রোগীর চাপ সামাল দিতে পারছিল না শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল। এ কারণে জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে ১০০ শয্যার করোনা ওয়ার্ড প্রস্তুত করা হয়। কিন্তু বর্তমানে করোনার প্রকোপ হ্রাস পাওয়ায় মাত্র ২০ বেডের করোনা ওয়ার্ড চালু রেখে সাধারণ রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ