শিরোনাম

| |

পারাবত-১২ লঞ্চের কেবিনে নারীর ঝুলন্ত লাশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 29, 2021 2:21 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল থেকে রাজধানী ঢাকায় ছেড়ে যাওয়া একটি লঞ্চের কেবিনে এক নারীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সদরঘাটে ভেড়া এমভি পারাবত-১২ লঞ্চ থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার রাতে বরিশাল থেকে ছেড়ে পারাবত-১২ লঞ্চ রোববার সকালে সদরঘাটে পৌঁছে।

সদরঘাট নৌ-থানার ওসি মো. কাইয়ুম আলী সরকার বলেন, সব যাত্রী নেমে গেলেও ওই কেবিনটি তালাবদ্ধ দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। লঞ্চে থাকা মাস্টার চাবি দিয়ে তালা খুললেও ভেতর থেকে ছিটকিনি লাগানো থাকায় দরজা খোলা যাচ্ছিল না। তখন লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

পুলিশ তালা ভেঙে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ওসি বলেন, কেবিনের মধ্যে কাপড় ঝুলানোর হুক ছিল। সেই হুকে ওড়না পেঁচিয়ে ঝুলেছিল ওই নারী।

তিনি বলেন, “ওই কেবিনে দুই প্যাকেট ইঁদুরের ওষুধও পাওয়া গেছে। এক প্যাকেটের ওষুধ ওই নারী খেয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

রাতে ওই নারী কেবিন বয়ের মাধ্যমে খাবারও খেয়েছিলেন বলে লঞ্চকর্মীরা পুলিশকে জানিয়েছে।

ওই কেবিনের টিকেটটি ‘আনোয়ার হোসেন’ নামে কেনা হয়েছিল।

লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বরিশালে ওই নারীকে বৃদ্ধ একজন পুরুষ লঞ্চে নিয়ে আসেন। কেবিনে ওই নারীকে তুলে দিয়ে তিনি লঞ্চ থেকে নেমে যান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ