শিরোনাম

| |

বাউফলে করোনায় বৃদ্ধের মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 28, 2021 2:24 PM
Print Friendly and PDF

আবু সায়েম, বাউফল (পটু্য়াখালী) প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোঃ মকবুল মুন্সি(৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোঃ মকবুল মুন্সি উপজেলার বাউফল ইউনিয়নের গোসিংগা গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা।

স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায় গত ১৫ আগস্ট কোভিড-১৯ (পজেটিভ) নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এরপরে চিকিৎসকের পরামর্শনুযায়ী চিকিৎসা চলে। শুক্রবার সকালে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় তার মৃত্যু হয়।

নিহত মোঃ মকবুল মুন্সির ছেলে আল মামুন বলেন শুক্রবার সকালে হঠাৎ বাবার শ্বাস কষ্ট বেড়ে যায়, এর কিছুক্ষন পরেই তিনি মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য এখন পর্যন্ত বাউফলে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন ৬ জন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন কোভিড ওয়ার্ডে একজনের মৃত্যুর খবর শুনেছি। খুব সম্ভাবত অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারনেই তার মৃত্যু ঘটেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ