শিরোনাম

| |

দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ, রংপুর এএসপিসহ ৩ পুলিশ গ্রেফতার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 25, 2021 10:19 AM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক :: দিনাজপুরে ফিল্মি স্টাইলে মা ওছেলেকে অপহরণের পর ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের প্রাক্কালে সিআইডি’র

এএসপি সারোয়ার কবীর, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল
আহসানুলকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে।
ঘটনার শিকার মা-ছেলের স্বজন ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৩
আগস্ট রাত আনুমানিক ৯টায় চিরিরবন্দর উপজেলার নান্দেডাই গ্রামের
নিজ বাড়ি থেকে মা জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে ডিবি পুলিশের
পরিচয়ে ফিল্মি স্টাইলে মাইক্রোযোগে অপহরণ করা হয়। এ সময় মা ও ছেলেকে
মারপিটও করে অপহরণকারীরা। জহুরা বেগমের বাড়ির লোকজন র‍্যাব, ডিবি
পুলিশসহ বিভিন্ন জায়গায় আটকের বিষয়ে খোঁজ নেয়। কিন্তু কেউ
আটকের বিষয়ে কিছু বলতে পারে না। পরে অপহরণকারীরা মোবাইলে জহুরা
বেগমের স্বামী লুৎফর রমান ও দেবর রমজানের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
করে। মঙ্গলবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
(হাবিপ্রবি) র সামনে স্ত্রী ও সন্তাননকে উদ্ধারে মুক্তিপণের টাকা দিতে যায়
স্বামী লুৎফর রহমান ও দেবর রমজান আলী। তাদের সাথে সিভিল পোশাকে পুলিশ
রয়েছে টের পেয়ে অপহরণকারীরা সঙ্গে থাকা মাইক্রোবাস নিয়ে পালিয়ে
যাওয়ার চেষ্টা করে। এ সময় ১০ মাইল নামক স্থানে পুলিশ তাদের ধরে ফেলে।
অভিযানে জেলা পুলিশ ও চিরিরবন্দর থানার পুলিশ অংশ নেয়।
আটকের পর পুলিশ জানতে পারে অপহরণকারীদের মধ্যে রংপুর সিআইডি
জোনের এএসপি সারোয়ার কবীর, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল
আহসানুল রয়েছে। তাদেরকে দিনাজপুর ডিবি অফিসে রাখা হয়েছে। অপহৃত
মা জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকেও ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য
রাখা হয়েছে। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা
নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের প্রস্তুতি
চলছে।
দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেছেন, ঘটনার
বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ