শিরোনাম

| |

বরিশালে ইউএনও ও পুলিশ বাদী মামলায় ১২ আসামির জামিন হলেও মুক্ত হবে ৯ জন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 25, 2021 10:05 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক::বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা ও পুলিশি কাজে বাধা প্রদান মামলায় ১২ আসামির জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আসামিপক্ষের আইনজীবী ২১ আসামির জামিন আবেদন করলে বুধবার (২৫ আগস্ট) দুপুরে ২১ আসামির মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু। তিনি বলেন, ২১ জন আসামির মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে পুলিশের মামলায় ৯ জন এবং ইউএনওর মামলায় তিনজনের জামিন মঞ্জুর হয়েছে। এদিকে দুই মামলায় ১২ জনের জামিন মঞ্জুর হলেও জেল হাজত থেকে জামিনে মুক্ত হতে যাচ্ছে ৯ জন আসামি। এই দুই মামলায় জামিন হওয়া ১২ জন আসামির মধ্যে জিআর-৫৯৭/২১ পুলিশ বাদী মামলায় ৯ জন আসামির জামিন দেখানো হয়েছে। অপরদিকে জিআর-৫৯৬/২১ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদী মামলায় ৩ জন আসামির জামিন দেখানো হয়েছে। এই দুই মামলায় জামিন হওয়া ৩ ব্যক্তির নাম দুই মামলাতেই জামিন দেখানো হয়েছে। সে কারণে বলা যায় ১২ জনের জামিন হলেও জামিন হওয়া ব্যক্তি মূলত ৯ জন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ