শিরোনাম

| |

বরিশালে চলছে সিটি মেয়রের ত্রান বিতরনী কার্যক্রম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 13, 2020 10:49 AM
Print Friendly and PDF

করোনা ভাইরাস পরিস্থিতিতে বরিশাল নগরীতে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে ও সরাসরি তত্বাবধানে খাদ্য সহায়তা বিতরনেরর ১৫তম দিন সোমবার নগরীর ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের ১৮৫০ পরিবারের মানুষগুলোর ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হয়।

এতে রয়েছে চাল, ডাল, আলু ও সাবান। বিসিসি সূত্রে জানা গেছে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে সরকারিভাবে সাধারণ ছুটি ঘোষনাসহ অনেক এলাকা লকডাউন করা হয়। এর ফলে নগরীর খেটে খাওয়া অগনিত মানুষ কর্মহীন হয়ে পড়ে।

এসকল অসহায় মানুষের দূর্দশা লাঘবে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ও মেয়র সাদিক আবদুল্লাহর নির্দেশে গত ৩০ মার্চ থেকে খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়।

তারই ধারাবাহিকতায় আজ পর্যন্ত নগরীর অসহায় প্রায় ১৮ হাজার পরিবারের মাঝে এসহায়তা পৌঁছে দেয়া হলো। যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার কথা জানিয়েছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তার পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় পরিবারের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সম্ভব সবধরণের সহযোগিতার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে।

জনসাধারণের নিরাপদে ঘরে থাকা নিশ্চিত করতে এসব খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম নিজে সরাসরি মনিটরিং করছেন।

এক্ষেত্রে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে যুক্ত হয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ