শিরোনাম

| |

বরিশালে আ’লীগের ১৮ নেতাকর্মীর জামিন না মঞ্জুর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 22, 2021 9:30 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় গ্রেফতার ১৮ জনের জামিন না মঞ্জুর করে দিয়েছেন আদালত। তবে কারাগারে থাকা আসামিদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
তিনি জানান, বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে গ্রেফতার নেতাকর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

তিনি আরও জানান, গ্রেফতার অনেক আসামি রয়েছেন গুরুতর অসুস্থ। সেদিন রাতে আনসার ও ইউএনওর ছোড়া গুলি এবং পুলিশের বেপরোয়া লাঠিচার্জে আহত হয়েছেন তারা। গ্রেফতারের পর তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ইউএনও মুনিবুর রহমান ও এসআই শাহজালাল মল্লিকের করা দুটি মামলায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বাসমালিক সমিতির সভাপতি, সিটি কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রয়েছেন।

তবে ২১ জনকে বরিশাল থানা গ্রেফতার করলেও কাউন্সিলর শেখ সাঈদ আহম্মেদ মান্নাকে শুক্রবার রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর শিয়া মসজিদের তার বোনের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। শনিবার মোহাম্মদপুর থানায় তোকে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ