শিরোনাম

| |

১৮ আগষ্ট বরিশালে না থেকেও মামলার আসামি হলেন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 20, 2021 1:51 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ব্যানার অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলা করেছেন ইউএনও ও পুলিশ। দুই মামলায় মোট ৬০২ জনকে আসামী করা হয়েছে। এদিকে ঢাকায় অবস্থান করেও পুলিশের করা মামলায় আসামী হলেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। এ নিয়ে সর্ব মহলে গুঞ্জনের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক নেতাদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের দাবি- মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অল্প সময়ে বরিশালবাসীর প্রাণের নেতায় রূপ নিয়েছে। একটি মহল সাদিক আবদুল্লাহকে রাজনৈতিক অঙ্গন থেকে পিছু হটিয়ে তারা মাঠ দখলের জন্য নিল নকশা একেছেন।

শুক্রবার (২০ আগষ্ট) বিকেলে ঘটনার সময় ঢাকায় অবস্থান করার বিষয়টি বরিশাল ক্রাইম নিউজকে নিশ্চিত করেছেন ছাত্রলীগ নেতা আবদুর রাজ্জাক।

তিনি বলেন- ১৪ আগষ্ট করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরেই কিছুটা অসুস্থ হয়ে পরি। পরদিন জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষ করেই আমি ঢাকায় চলে চাই। সেখানে গিয়ে আমি ১৬ আগষ্ট এভার কেয়ার হসপিটালে চিকিৎসকের শরাপন্ন হই। এরপর দুই দিন ঢাকায় অবস্থান করে চিকিৎসা নেই। ১৮ আগষ্ট আমি ঢাকায় বসে বরিশালে সংঘর্ষের ঘটনা শুনি। পরে গতকাল বিকেলে আমি বিমানযোগে বরিশালে এসে জানতে পারি আমাকে পুলিশের করা মামলায় ৮নং আসামী করা হয়েছে।

এসময় ছাত্রলীগ নেতা আবদুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন- বরিশালে না থেকেও আমি মামলার আসামী হলাম। এতে করেই বোঝা যাচ্ছে সেদিন কি ঘটেছিল। ইউএনওর উপস্থিতিতে আমার রাজনৈতিকে অভিভাবক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ‘র উপর গুলি চালালো আনসারর। আমাদের ৩০-৩৫ জন নেতাকর্মী আহত হলো। উল্টো আবার আমাদের বিরুদ্ধেই মামলা করে নেতাকর্মীদের আটক করা হলো। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করছি।’

এ নিয়ে ছাত্রলীগ নেতা আবদুর রাজ্জাক তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্টাট্যাস দিয়েছেন।

হুবহু স্টাট্যাসটি তুলে ধরা হল-

কি হচ্ছে?
বরিশালে আমরা কি রাজনীতি করব না? ঢাকায় চিকিৎসা নিতে অবস্থান করার পরেও মামলা, ১/১১ সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মুক্তির মিছিলে শামিল হওয়ার অপরাধে অভিযুক্ত করে গ্রেফতার করে, আজ আমার কি অপরাধ? আমার রাজনৈতিক অভিভাবক জননেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মাননীয় মেয়র তাকেও আসামি করা হয় আমি মর্মাহত এবং ব্যতিত, কি অপরাধ তার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশ এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা র বিশ্বস্ত সিপাহশালা জননেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ যোদ্ধা তাইতো আমি বললাম আমি মৃত্যুর এক সেকেন্ড আগ পযর্ন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা র বিশ্বস্ত সিপাহশালা জননেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাই পাসে আছি এবং থাকব তাতে যদি মামলা আরও হয় তাতে আমি ভয় পাই না ইনশাআল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ