শিরোনাম

| |

চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খুল‌তে হ‌বে, ফয়জুল করীম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 18, 2021 11:42 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই ব‌লে‌ছেন, দেশের সবকিছু স্বাভাবিক হলেও করোনার দোহাই দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা দুরভিসন্ধিমূলক চক্রান্ত ছাড়া আর কিছুই না। আগস্টের মধ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, নইলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে।

আজ বুধবার (১৮ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর টাউন হল চত্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

শায়েখে চরমোনাই বলেন, শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ, বাস, ট্রেনসহ সবধরনের গণপরিবহন চলছে। শপিংমল, সিনেমা হল, হোটেল-রেস্তোরা এবং পর্যটন কেন্দ্রগুলো স্বাভাবিক নিয়মেই চলছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে শিক্ষাপ্রতিষ্ঠান ৫১৯ দিন ধরে বন্ধ রাখার কোনো যুক্তি নেই। জনবান্ধব কোনো সরকার এমন হঠকারী সিদ্ধান্ত নিতে পারে না। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান, চলতি মাসের মধ্যে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। অন্যথায় দেশব্যাপী দুর্বার গণআন্দোলনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে।

 

ফয়জুল করীম আরো বলেন, শিক্ষা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এছাড়াও বিশ্বের বুকে দেশের উজ্জ্বল ভাবমূর্তি সমুন্নত রাখতে স্ব জাতিকে শিক্ষিত ও দক্ষ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। অথচ আজ দুঃখজনক হলেও বাস্তবতা হলো শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন করতে হয়। এ সরকারের জন্য এর চেয়ে লজ্জা আর কিছুই হতে পারে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা লুৎফর রহমান এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশ্রাফি, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নূরী, ৬নং জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী হেদায়াতুল্লাহ খান আজাদী, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি প্রিন্সিপাল ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আরিফুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএম কলেজ সভাপতি আঃ রহিম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি তৌহিদ বাশার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর নেতৃবৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:45 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ