শিরোনাম

| |

বঙ্গবন্ধু‌কে রক্ষা কর‌তে না পারা বাঙালির বড় ব্যর্থতা, শ ম রেজাউল করিম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 18, 2021 11:39 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি বরিশাল :: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘সেদিন পলিটিক্যাল উইং, গোয়েন্দা সংস্থা কেন আগাম তথ্য দিতে পারেনি এ রকম একটি ষড়যন্ত্র হতে যাচ্ছে। তাহলে কি তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন। এই প্রশ্ন আজ গোটা জাতির।’

বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারা। সেদিন রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সুসংগঠিত থাকত, তাহলে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারত না।’ কথাগুলো বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

বরিশালের মৎস‌্য বীজ উৎপাদন প্রশিক্ষণ কেন্দ্রে ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ, ই‌লিশ সম্পদ উন্নয়ন ও ব‌্যবস্থাপনা প্রক‌ল্পের আওতায় বিভাগীয় মূল্যায়ন কর্মশালায় বুধবার দুপু‌রে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘সেদিন পলিটিক্যাল উইং, গোয়েন্দা সংস্থা কেন আগাম তথ্য দিতে পারেনি এ রকম একটি ষড়যন্ত্র হতে যাচ্ছে। তাহলে কি তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন। এই প্রশ্ন আজ গোটা জাতির।’

মন্ত্রণালয়ের উপ-প্রকল্প পরিচালকের কার্যালয়ের আয়োজনে কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইলিশের উৎপাদন বেড়েছে। তবে সঠিকভাবে নদী ড্রেজিং না হওয়ায় ও পরিবেশ নষ্ট হওয়ায় আগে নদীর যেসব এলাকায় ইলিশ পাওয়া যেত, সেসব এলাকায় এখন আর পাওয়া যাচ্ছে না।’

এসব বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে তিনি জানান।

বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারসহ মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:45 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ