শিরোনাম

| |

ভোলার চরফ্যাসন জাতীয় শোক দিবস উপলক্ষে  এমপি জ্যাকব’র অক্সিজেন বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 14, 2021 11:47 AM
Print Friendly and PDF

ভোলা জেলা প্রতিনিধি ::  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে করোনাকালিন সময়ে দরিদ্র, অসহায় এবং মুমুর্ষ রোগিদের সেবা নিশ্চিত করতে ভোলা চরফ্যাসন হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিণ্ডার প্রদান করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব৷

শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টায় আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ঢাকা থেকে ভার্চূয়াল সভায় যুক্ত হয়ে তিনি বলেন, বৈশ্বিক করোনা মহামারির কারনে আক্রান্ত মুমুর্ষ রোগীদের সহায়তার জন্য ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে৷ তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন বাঙ্গালী জাতির স্বাধীনতা ও মুক্তির জন্য সংগ্রাম করেছেন৷ তাঁর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক মুক্তিসহ মৌলিক চাহিদা পুরনের জন্য কাজ করে যাচ্ছেন। এই করোনা মহামারির সময়ে তিনি স্বাস্থ্য সেবাসহ দেশের সার্বিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন। চরফ্যাসন ১০০ শয্যা হাসপাতালের প্রশাসনিক অনুমোদন করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য অবদান রেখেছেন।

ভোলার চরফ্যাসন ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শোভন বসাকের নিকট ১০টি অক্সিজেন সিলিণ্ডার হস্তান্তর করেন৷ এসময় চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কয়ছর আহমেদ দুলাল সহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ