শিরোনাম

| |

নার্সিং সুপারভাইজার কবিতার বিরুদ্ধে,পরিচালকের কাছে লিখিত অভিযোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 13, 2021 3:24 PM
Print Friendly and PDF

নিউজ ডেস্ক  : বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালে (নিজ বেতনের) নার্সিং সুপারভাইজার কবিতা বিশ্বাসের বিরুদ্ধে ১৪ জন সিনিয়র স্টাফ নার্স লিখিত অভিযোগ দিয়েছেন। সম্প্রতি লেবার ওয়ার্ডের দায়িত্বরত নার্সরা হাসপাতাল পরিচালক ডাঃ এইচ.এম.সাইফুল ইসলামের কাছে এ লিখিত অভিযোগ দেন। তবে অদৃশ্য ক্ষমতাবলে এখনও হাসপাতাল দাবড়ে বেড়াচ্ছে কবিতা। এমনকি পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কারণে ওই নার্সদেরকে রীতিমতো হুমকিসহ নানারূপে ভয় দেখাচ্ছে কবিতা।

জানা গেছে, লেবার ওয়ার্ডে গিয়ে সবসময় দায়িত্বরত নার্সদের কাছ থেকে জোরপূর্বক হাসপাতালের সরকারি ওষুধ নিয়ে যায় কবিতা। যে কারণে কবিতার এমন আচরণের প্রতিবাদ করে এখানকার দায়িত্বরত নার্সরা। এতে কবিতা ক্ষিপ্ত হয়ে অযথাই লেবার ওয়ার্ডের দায়িত্বরত নার্সদের হয়রানি করতে শুরু করে। আর এ কারণে লেবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভীন, সিনিয়র স্টাফ নার্স কবিতা হালদার, সিনিয়র স্টাফ নার্স অর্পিতা দাস, সিনিয়র স্টাফ নার্স ফারজানা আক্তারসহ মোট ১৪ জন নার্স ওই বেপরোয়া আচরণকারী কবিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।
প্রমোশনাল খবর

এছাড়াও অভিযোগ রয়েছে কবিতা নার্স হিসেবে লেবার ওয়ার্ডে দীর্ঘবছর কর্মরত ছিলেন। আবার নার্সিং সুপারভাইজার হওয়ার পরেও কবিতা লেবার ওয়ার্ডে দায়িত্ব পালন করছে। যা চাকুরির বিধিবহির্ভূত কর্মকান্ড। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশ অমান্য করে দীর্ঘবছর লেবার ওয়ার্ডে কাজ করার সুযোগে কবিতা বেপরোয়া হয়ে উঠেছে। সময়মতো কর্মস্থলেও আসে না সে। ডিউটিকালীন সময়ে নার্সিং পোশাক ছেড়ে রঙিন পোশাকে হাসপাতালে ঘুরে বেড়ায় বলেও অভিযোগ উঠেছে কবিতার বিরুদ্ধে।

তবে লিখিত অভিযোগের বিষয়ে লেবার ওয়ার্ডের নার্সরা কবিতার ভয়ে মুখ খুলছে না। তাছাড়া কবিতার বিরুদ্ধে জলজ্যান্ত ১৪ জন নার্স লিখিত অভিযোগ দেওয়ার পরেও এখন পযর্ন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ হিসেবে জানা গেছে নার্সিং পেশার অন্তরালে কবিতা একজন বহুরূপী মানুষ।

এদিকে এসব অভিযোগ অস্বীকার করে (নিজ বেতনের) নার্সিং সুপারভাইজার কবিতা বিশ্বাস বলেন, ‘আামার বিরুদ্ধে পরিচালকের কাছে কে বা কারা অভিযোগ করেছে, তা আমার জানা নেই। ‘

অন্যদিকে হাসপাতাল পরিচালক ডাঃ এইচ.এম. সাইফুল ইসলাম বলেন, “কবিতার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আমি ইতিমধ্যে হাতে পেয়েছি। এছাড়া কবিতার বিরুদ্ধে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ