শিরোনাম

| |

বরিশালে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর বিশেষ অভিযান ঃ সামাজিক দূরত্ব না মানায় ২ ব্যক্তি ও চাট প্রতিষ্ঠানকে ৯৪০০ টাকা জরিমানা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 11, 2020 2:40 PM
Print Friendly and PDF

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টি আজ ১১/০৪/২০২০ তারিখে আজ সকাল ১০ ঘটিকা হতে শ্রদ্ধেয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাম এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় লঞ্চঘাট,বাজার রোড,পলাশপুর ও সদর রোড এলাকায় মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা । এ সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানে হ্যান্ড মাইক ব্যবহার করে গণসচেতনতা সৃষ্টি করা হয় ও নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। 

পাশাপাশি সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে এবং এ আদেশ অমান্যাকরীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে লঞ্চঘাটে সাজ্জাদ ও বাবুল নামে দুই ব্যক্তি অনেক গুলো মানুষকে নিয়ে আড্ডা দিচ্ছিলো। তাদেরকে প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। বাজার রোড এলাকায় গোপাল চন্দ্র নামে এক ব্যক্তিকে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা জন্য ১০০০ টাকা জরিমানা করা হয়। পলাশপুর এলাকায় একটি পোশাকের দোকানকে বার বার সতর্ক করা পর দোকান খোলা রাখা ও জনসমাগম করার জন্য সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ এর ২৫(১) ধারায় ৬০০০ টাকা জরিমানা করা হয়। সদর রোড এলাকায় দুই চা দোকানীকে চায়ের দোকান খোলা রেখে জনসমাগম করায় ২০০০ টাকা জরিমানা করা হয়। প্রসিকিউসন অফিসার হিসাবে স্যানিটারি অফিসার ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর জনাব জাকির হোসেন সহযোগিতা করেন। আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় ক্যাপ্টেন আল আমিন সহ বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের কয়েকটি টিম সহায়তা প্রদান করেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান, জনস্বার্থে মোবাইল কোর্ট ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ