শিরোনাম

| |

খুলনায় ছাত্রলীগের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 11, 2021 11:30 AM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি ::  খুলনা সহ সমগ্রবিশ্ব যখন মহামারীর কারনে দেশজুড়ে কঠোর লকডাউন চলছে। লকডাউনে অসহায় অবহেলিত এবং বঞ্চিত প্রতিবন্ধী মানুষের পাশে তেমন কেউ এগিয়ে আসছে না,সবাই নিজ নিজ আখের গোঁছাতে ব্যস্ত।সমাজের এই অবহেলিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে খুলনা জেলা ছাত্রলীগ নেত্রীদ্বয় শেখ প্রিয়া ও শেখ রিয়া গত ১০ ই আগষ্ট বিকাল ৫ টায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে, গরিব অসহায়,পথশিশু ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন। এসময় ছাত্রলীগ নেত্রীদ্বয় মানুষকে নিজ হাতে খাবার খাইয়ে দেয়।শেখ প্রিয়া বলেন,মানুষ মানুষের জন্য। সকল ভেদাভেদ ভুলে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। অবহেলিত মানুষের পাশে সবসময় বাংলাদেশ ছাত্রলীগ ছিল এবং থাকবে ইনশাআল্লাহ্।খাবার বিতরণের পাশাপাশি করোনা ভাইরাস সচেতনায় মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার ও সাবান বিতরণ এবং মানুষের মাঝে করোনা ভাইরাস সর্ম্পকে অবহিত করেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে শেখ রিয়া বলেন,আপনারা সকলে করোনা ভ্যাকসিন গ্রহণ করুন, কোনো রকম গুজবে কান দিবেন না।ভ্যাকসিন সর্ম্পকে যারা গুজবে ছড়াচ্ছে তারা দেশ ও জাতির শত্রু।এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা শেখ মহারাজ,সাব্বির,মুহাজিদ,আক্তার,সেলিনা,নাদিয়া,নুসরত,সিরাজ,তামিম,মাহিদুল প্রমুখ

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 24, 2026
Fajr 4:43 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:41 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ