শিরোনাম

| |

বরগুনায় জেলের জালে বিরল প্রজাতির ‘গোলপাতা’ মাছ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 10, 2021 2:18 PM
Print Friendly and PDF

বরগুনা প্রতিনিধি : বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৮০ কেজি ওজনের বিরল প্রজাতির গোলপাতা (Sail-Fish) মাছ। জেলেরা বলছেন, এ মাছটিকে পাখি মাছ বা গোলপাতা মাছ বলা হয়। পাথরঘাটার উপকূলীয় অঞ্চলে গোলপাতা মাছ হিসেবেই এ মাছ বেশি পরিচিত। মাছটি লম্বায় ১০ ফুট। বৈজ্ঞানিকভাবে এ মাছটির নাম সেইল ফিস (Sail-Fish) বলা হয়।

মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটার দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে এ মাছটি জেলেরা নিয়ে আসেন। মাছটির পিঠে পাখনা থাকায় এটিকে পাখি মাছও বলছেন অনেক জেলেরা।

বিএফডিসি ঘাটে এ মাছ দেখতে মানুষে ভিড় দেখা গেছে। এ মাছটি পাইকার মো: জাকির হোসেন চার হাজার ২০০ টাকা মণ হিসেবে ক্রয় করেন।

পাথরঘাটার আ: মন্নানের মালিকানা এফবি মা-মনি ট্রলারের জালে সমুদ্রে এ মাছ ধরা পরে। ওই ট্রলারের মাঝি জাফর মিয়া বলেন, মাছটি প্রায় ১০ ফুট লম্বা। আমাদের জালে প্রায় আট মণ মাছ ধরা পড়েছে। একটি মাছের ওজন দু’মণ হওয়াতে দু’জনেও মাছটি ধরে উঠাতে পারেনি।

মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকার জাকির হোসেন বলেন, আমি এখন পর্যন্ত প্রায় ২০ মণ গোলপাতা মাছ ক্রয় করেছি। এ মাছটি ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এই মাছটির চাহিদা অনেক।

তিনি আরো বলেন, এ মাছ প্রতি মণ চার হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়। পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এটি সামুদ্রিক মাছ। বৈজ্ঞানিক এ মাছটি সেইল ফিস (Sail-Fish) বলা হয়। জেলেদের ভাষায় এ মাছের পাখনা থাকায় মাছটিকে পাখি বা গোল পাতা মাছও বলা হয়।

তিনি আরো বলেন, এ মাছটি খুবই সুস্বাদু। এ মাছে প্রচুর পরিমাণ মাংস থাকে। এক প্রকার গরুর মাংসের মতো। এটি বিদেশেও রফতানি হয়ে থাকে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ