শিরোনাম

| |

কলাপাড়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় নারী রুগী বেহাল দশা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 9, 2021 3:53 PM
Print Friendly and PDF

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার আ. সালাম হাওলাদারের স্ত্রী জয়নব (৫০) গত ৩০ জুলাই দাঁতে ব্যথা নিয়ে পৌর শহরের হাসপাতাল রোড গড়ে ওঠা “দন্ত সেবা” নামক এই দন্ত সেবায় নিয়ে আসলে কথিত দন্ত চিকিৎসক আব্দুল হাকিম জয়নবের ৪ টি দাঁত তুলে ফেলে। এবং প্রেসক্রিপশন করে ঔষধ লেখে দেন।

এর একদিন পরই দাঁতের মাড়ি ফুলে যায়। পরিবার লোকজন তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সোমবার (৯ আগষ্ট) বরিশালে রেফার করেন।
জয়নবের মেয়ে কান্নার কণ্ঠে বলেন, মায়ের দাঁতে ব্যথা নিয়ে ওখানে (দন্ত সেবা) নিয়ে যাই। ওই ডাক্তার (কথিত দন্ত চিকিৎসক আব্দুল হাকিম) দাঁত ফেলে দিলে ব্যথা কমে যাবে। এমন কথায় রাজি হই। আমাদের কিছু না বলেই সে চারটি দাঁত তুলে ফেলেন।
মাকে বাসায় নিয়ে আসলে তার মাড়ি ফুলে গিয়ে কথাবার্তা বন্ধ হয়ে যায়। পরে প্রেসক্রিপশন নিয়ে ওই ডাক্তারের কাছে আসলে ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে যায়।
পরে সাদা কাগজে নতুন করে ওষুধ লেখে দিয়ে বলে ঠিক হয়ে যাবে। এখন মায়ের এই অবস্থা।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. ইসরাত জাহান বলেন, তার চারটি দাঁত ফেলা ঠিক হয়নি, দাঁত ফেলায় দাঁতের মাড়ি ফুলে গিয়ে মাথার বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তাই তার উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, আমার কাছেও মৌখিকভাবে অভিযোগ করেছে, তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দন্ত চিকিৎসক আব্দুল হাকিমের বিরুদ্ধে এর আগেও অভিযোগ রয়েছে।
তাকে কাগজপত্র অফিসে জমা দিতে বলেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো কাগজপত্র নিয়ে সে আসেনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ