শিরোনাম

| |

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো আরও দুটি মৃত ডলফিন।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 9, 2021 3:17 PM
Print Friendly and PDF

জনি আলমগীর ,কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারো ভেসে এসেছে ইরাবতি ও হ্যামব্যাক প্রাজাতির ৮ ফুট দৈর্ঘের দুটি মৃত ডলফিন। সোমবার (৯ আগস্ট ) বেলা সাড়ে বারোটায় সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট এলাকায় ডলফিন দুটি ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে ডলফিন দুটিকে মাটিচাপা দিয়ে দেয় তারা।

স্থানীয়রা জানান, ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আটকে ডলফিন দুটি মারা যেতে পারে। এর আগে শনিবার সন্ধ্যায় জোয়ারে একটি ডলফিন ভেসে এসে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকের খাজুরা এলাকায় আটকা পড়ে। মৃত ডলফিনটির পিঠের দিকটা মেটে এবং নিচের দিকটা সাদা-গোলাপি রঙয়ের। এর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া মুখটা রক্তাক্ত ছিল এবং মুখে জালের ছেড়া অংশ পেঁচানো রয়েছে। ডলফিনটি ৬-৭ ফুট লম্বা ছিল।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, প্রাথমিকভাবে একটি ডলফিনকে ইরাবতি ও অপরটিকে হ্যামব্যাক প্রজাতির বলে ধারনা করা হচ্ছে। বন্য প্রানী আইনে জটিলতা থাকার ডলফিন দুটিকে পোষ্টমর্টেম কিংবা সংরক্ষন সম্ভব হয়নি। তাই স্থানীয়দের মাটিচাপা দিতে বলা হয়েছে।

###
জনি আলমগীর
কুয়াকাটা প্রতিনিধি:
কলাপাড়া-পটুয়াখালী

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ