শিরোনাম

| |

ভোলায় করোনা রোগীদের ফল উপহার দিলেন ছাত্রলীগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 9, 2021 10:15 AM
Print Friendly and PDF

ভোলা প্রতিনিধি :: ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ৭০ জন রোগীকে ফল উপহার দিয়েছে জেলা ছাত্রলীগ।

 

রোববার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামানের কাছে এ উপহার তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে হাসপাতালের চিকিৎসকের মাধ্যমে করোনা রোগীদের মাঝে এ ফল বিতরণ করা হয়।

ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাইহান আহমেদ বলেন, বর্তমানে ভোলা জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে। হাসপাতালের ভর্তি করোনা রোগীদের শরীর ও মনকে সতেজ রাখতে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন জাতের মৌসুমি ফল উপহার দিয়েছি।

 

জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, করোনা রোগীদের যে জিনিসটি প্রয়োজন তা হলো মানসিক শক্তি। রোগীদের জন্য এ উপহার তাদের মনকে উজ্জীবিত করবে।

 

এসময় জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. জাকারিয়া হোসেন অমি, ইব্রাহীম উজ্জ্বল, আহমেদ ফাহিম, সাংগঠনিক সম্পাদক জয়দেব চন্দ্র, আনোয়ার হোসেন সুমন, ভোলা সদর উপজেলা সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, সাধারণ সম্পাদক সালমান গোলদারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ