শিরোনাম

| |

স্বাধীনতার ইতিহাসে বঙ্গমাতা’র অবদান চিরস্মরনীয় হয়ে থাকবে -জেলা পরিষদ চেয়ারম্যান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 8, 2021 5:34 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক:: জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম বলেছেন বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী, ইতিহাসের সাহসী নারী, বাঙালির আপনজন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বরিশাল জেলা পরিষদ এর হলরুমে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে জীবনী আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভার সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আরও বলেন স্বাধীনতার ইতিহাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কোনো পদ-পদবীর অধিকারী না হয়েও তিনি ছিলেন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক অনন্য প্রতীক। আমার দেখা মতে তিনি ছিলেন, এক অসামান্য দৃঢ়তা, আত্মপ্রত্যয়, দৃঢ় মনোবল, সাহস এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। আলোচনা সভার পূর্বে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মরণে শোক প্রস্তাব ও ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এদিকে আলোচনা সভা শেষে বরিশাল জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ও মাসিক সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ:দা:) মোঃ শহীদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, প্যানেল চেয়ারম্যান মাওলাদ হোসেন সানা সহ জেলা পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ