শিরোনাম
আমতলী(বরগুনা)প্রতিনিধি:বরগুনার আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন এবং ১ টি পৌর সভার ২২ টি কেন্দ্রে ৪ হাজার ৪ শত ডোজ গণটিকা দেয়া হবে । শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২০০ জন করে সিনোফার্মার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। টিকাদান কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা: মোনায়েম সাদ। শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান তিনি । স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা: মোনায়েম সাদ, টিকাদান কার্যক্রম সফল করতে আমতলীর সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলার ৭ ইউনিয়ন ও একটি পৌরসভায় টিকাদান ২২টি কেন্দ্র হবে। প্রত্যেকটি টিকাদান কেন্দ্র তিনটি বুথ থাকবে। প্রতিটি বুথে একদিনে ২০০ টিকা দেয়া হবে। প্রত্যেক ইউনিয়নে ৩ টি বুথে ৬ শ জনকে টিকা দেয়া হবে। এ সময় ইপিআইর টিকাসহ অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রমও চলমান থাকবে। আগামী শনিবার থেকে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। ১৮ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়া হবে। টিকা নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে সচল ফোন সঙ্গে করে আনতে হবে। ক্যাম্পেইন চলাকালে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।