শিরোনাম

| |

কুষ্টিয়ায় তৃতীয় লিঙ্গ বেশধারী কিশোরের আত্মহত্যা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 2, 2021 12:04 PM
Print Friendly and PDF

 বিশেষ প্রতিনিধি :: কুষ্টিয়ার কুমারখালীতে তৃতীয় লিঙ্গ বেশধারী এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে তার নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যার কারন হিসাবে পরিবারের লোক জানান সে মানসিক বিকারগস্ত ছিলো।

নিহত কিশোর যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের মৃত আলিম হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৬)।

নিহতের চাচা রুহুল জানান, তার ভাতিজা তৃতীয় লিঙ্গের না হয়েও তাদের মতো বেশধারণ করে চলাফেরা করতো এবং তাদের সাথে মেলামেশা করতো যেকারণে পরিবারে সকলের সাথে একটা দুরত্ব সৃষ্টি হয়েছিল। পাশাপাশি ড্যান্ডি আঠা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করতো। এবং সে মানষিক বিকারগ্রস্ত ছিলো মাঝে মাঝেই আত্মহত্যা করার কথা বলতো। গতরাতে প্রতিদিনের মতো সে একা ঘরে ঘুমাতে যায় অনেক বেলায় দরজা না খুললে ডাকাডাকির একপর্যায়ে দরজা ভেঙে তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখা যায়। এসময় এলাকাবাসীর সহায়তায় গ্রাম পুলিশ তাকে ওড়না কেটে নিচে নামায়।

এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, রাব্বি নামের কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার ঘর তল্লাশি করে বিছনার নিচ থেকে ড্যান্ডি আঠা পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে ছেলেটি নেশাগ্রস্ত ছিলো। লাশ পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারন জানা যাবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 26, 2026
Fajr 4:44 am
Sunrise 5:57 am
Zuhr 11:42 am
Asr 3:47 pm
Maghrib 5:27 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ