শিরোনাম
নিউজ ডেস্ক ::বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে। শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৭৪ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ১৭ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস রোববার সকালে এই তথ্য জানিয়েছেন। এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩শ বেড বিশিষ্ট করোনা ইউনিটে রোববার ৩৫৩ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১৪৭ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘন্টায় এই ইউনিটে ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বমোট ১ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে।