শিরোনাম
নিজেস্ব প্রতিবেদন :: দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টার ব্যবধানে নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের ৭৪২ থেকে ২ হাজার ৩৯ জনে উন্নীত হবার সাথে শনাক্তের সংখ্যা ও আগের দিনের ৩২২ থেকে ৬৮৫’তে বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় নগরীর আলেকান্দা ও গৌরনদীতে এবং পটুয়াখালী ও ভোলাতে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দক্ষিনাঞ্চলের ৬ জেলায় করোনা সংক্রমনে মোট মৃত্যুর সংখ্যা ৪৭৪ জনে উন্নীত হয়েছে। গড় মৃত্যুহার ১.৪০%। আর এ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮২৯ জনে উন্নীত হয়েছে। শনাক্তের গড়হার ২১.৪৭%।
গত ২৪ ঘন্টায় বরিশালে ২৫৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্তের পাশাপাশি দুজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে ১৩৭ জন শনাক্তের মধ্যে মারা গেছেন আরো ১ জন। ভোলাতেও আরো ৮৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্তের পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। খুলনাÑবাগেরহাট সীমান্তের পিরোজপুরে ৪৫ জন, ঝলকাঠীতে ৭৭ জন এবং অতি সম্প্রতি উদ্বেগ সৃষ্টি করা বরগুনাতে গত ২৪ ঘন্টায় আরো ৮৬ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন।
আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় নতুন ১৮২ জন সহ সর্বমোট ১৯ হাজার ১৪১ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে দক্ষিণাঞ্চলে সুস্থতার হার এখন যথেষ্ঠ তলানীতে ৫৬.৫৮%।