শিরোনাম

| |

চরমোনাই’র বড় হুজুর মাওলানা সৈয়দ মোঃ মোবারক করিম অসুস্থ,দেশবাসীর কাছে দোয়া চাইলেন পরিবার 

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 1, 2021 3:42 PM
Print Friendly and PDF

এ এইচ খান :: চরমোনাই মরহুম পীর সাহেব এছাহাক সাহেব (র:)এর বড় ছেলে, চরমোনাই মরহুম পীর সাহেব সৈয়দ মোঃ ফজলুল করিম (র:) এর বড় ভাই, চরমোনাই বড় হুজুর মাওলানা সৈয়দ মোঃ মোবারক করিম দীর্ঘ দিন যাবত অসুস্থ আগামী কাল তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে, এমনটা জানিয়েছেন তার বড় নাতি সৈয়দ শেফাউল করিম।

মাওলানা সৈয়দ মোঃ মোবারক করিম ছোট বেলা থেকেই ধর্মীয় শিক্ষা লাভ করেন এবং ইসলামের দাওয়াত দিতেন। মাওলানা সৈয়দ মোঃ মোবারক করিম বর্তমানে বয়সের কারনে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়েছে, তার বয়স প্রায় নব্বই বছর,।

মাওলানা মোবারক করিম এর অসুস্থতার খবর শুনে চরমোনাই ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে দেখতে আসে এবং তার জন্য দোয়া করেন।

চরমোনাইর বড় হুজুর মাওলানা সৈয়দ মোঃ মোবারক করিম এর ছেলে সৈয়দ শীষ মোঃ মামুন এলাকাবাসী সহ দেশ বাসীর কাছে তার বাবার জন্য দোয়া চান।

মোবারক করিম এর অসুস্থতার কথা শুনে চরমোনাই পীর সাহেব সহ চরমোনাইর দরবার শরীফের সকলে তার রোগমুক্তির জন্য দোয়া করেন।

মাওলানা সৈয়দ মোঃ মোবারক করিম ছোট বেলা থেকেই ধর্মীয় ভাবে শিক্ষা লাভ করেন, তার বাবা চরমোনাইর মরহুম পীর সাহেব এছাহাক সাহেব(র:) এর সাথে ধর্মীয় কাজে বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিতেন। তিনি ব্যক্তি জীবনে খুব সাদাসিধা চলাচল করতো, তার ভিতর কোন অহংকার ছিলো না।

তিনি ইসলামের দাওয়াত দেয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলেও করতেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মানের ইসলামিক চিন্তাবীদ হিসাবে সুপরিচিত, বিভিন্ন দেশে ইসলাম ধর্মের প্রচারের কাজে সফর করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ