শিরোনাম

| |

একসঙ্গে চার সন্তানের মা হলেন মাসুদা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 30, 2021 8:00 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক  : একসঙ্গে চার সন্তানের মা হলেন মাসুদা।করোনা মহামারির মধ্যেই অস্ত্রপচারে একসঙ্গে চার মেয়ে সন্তানের জন্ম দিলেন বাড্ডার গৃহবধূ মাসুদা ইসলাম (২৭)। শুক্রবার বিকেলে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে তার অস্ত্রপচার হয়।

জন্মের পর বাচ্চা চারটি ও তাদের মা সুস্থ আছেন। এ নিয়ে পরিবারে বইছে আনন্দের বন্যা।

অস্ত্রপচার করেছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ফারহানা আহমেদ ন্যান্সি। সহযোগী হিসেবে ছিলেন ডা. সামিনা, ডা. ইসমাইল ও ডা. নওশের আলম।

জানা গেছে, মাসুদা ইসলাম একজন গৃহিণী। রাজধানীর বাড্ডায় থাকেন। তার স্বামী জয়নাল আবেদিন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। এই চার সন্তান ছাড়াও জয়নাল-মাসুদা দম্পতির আগের একটি মেয়ে সন্তান রয়েছে। তার বয়স সাড়ে চার বছর। এবার একসঙ্গে তাদের চার মেয়ে সন্তান হলো।

বাচ্চাদের বাবা জয়নাল আবেদিন জাগো নিউজকে বলেন, ‘একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে স্ত্রীর গর্ভে একসঙ্গে চার সন্তান। বেশ টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ টেনশনমুক্ত করেছেন। চার সন্তান ও তাদের মা সুস্থ আছেন।’

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ