শিরোনাম

| |

বরিশালে বিএনপির দুই ‘করোনা হেল্প সেন্টারে’ চালুর পর থেকেই তালা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 28, 2021 10:27 AM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদন  :: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশালে ‘করোনা হেল্প সেন্টার’ চালু করে মহানগর বিএনপি। দলীয় কার্যালয়ে ‘করোনা হেল্প সেন্টার’ চালু করে জেলা বিএনপিও। গত ১৯ জুলাই ঢাকঢোল পিটিয়ে এ হেল্প সেন্টার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি মজিবর রহমান সরোয়ার। কার্যক্রম বলতে সেটুকুই। চালুর পর থেকেই বিএনপির দুই ‘করোনা হেল্প সেন্টারে’ ঝুলছে তালা। মানুষ সেবা নিতে এসে তালা দেখে ফিরে যাচ্ছেন। এমনকি ব্যানারে উল্লেখ নেই কোন হেল্প লাইন বা যোগাযোগের নম্বর। করোনাকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপির ‘করোনা হেল্প সেন্টারকে’ নিছক তামাশা বলে মন্তব্য করছেন অনেকে। এদিকে, দলীয় কার্যালয়ের হেল্প সেন্টারে তালা ঝুললেও নেতাকর্মীদের মাধ্যমে করোনা রোগীদের সেবা কার্যক্রম চলছে বলে দাবি দলের শীর্ষ নেতাদের। দলীয় সূত্রে জানা গেছে, করোনাকালীন মানুষের সেবা নিশ্চিত করতে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সহযোগিতায় সারাদেশে ‘করোনা হেল্প সেন্টার’ চালুর উদ্যোগ নেয় কেন্দ্রীয় বিএনপি। এ কার্যক্রমের আওতায় ১৬ জুলাই দেশের ৪৫টি জেলায় হেল্প সেন্টার চালু করে দলটি। ১৯ জুলাই বরিশালে চালু হয় দুটি ‘করোনা হেল্প সেন্টার’। তবে উদ্বোধনের পর থেকেই বন্ধ রয়েছে হেল্প সেন্টার দুটি। বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জানান, প্রাথমিকভাবে ১০টি অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও ওষুধসহ বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে করোনা রোগীদের সেবা কার্যক্রম শুরু হয়েছে। কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে- হেল্প সেন্টার থেকে অক্সিজেন সেবার পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স এবং অ্যাপের মাধ্যমে করোনা রোগীদের জরুরি সেবা দেওয়ার। তিনি আরো জানান, ‘করোনা হেল্প সেন্টার’ দুটি বন্ধ থাকলেও বরিশাল মহানগর ও জেলায় বিএনপির কার্যক্রম থেমে নেই। নেতাকর্মীরা করোনা রোগীদের সেবায় কাজ করছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 29, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:45 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ