শিরোনাম

| |

করোনার আক্রান্ত হয়ে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সানিয়ার মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 28, 2021 10:20 AM
Print Friendly and PDF

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ সানিয়া আক্তার (২৭) করোনায় আক্রান্ত হয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বংলা মেডিকেল কলেজ হাসপাাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি গত ১২ জুলাই থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত ছিলেন।

সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতে নাজির আবুল কালাম আজাদ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ সানিয়া আক্তারের স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত আছেন। কক্ষ সংকটের কারণে স্বামী-স্ত্রী একই এজলাস আগে পরে ব্যবহার করে বিচার কার্য পরিচালনা করতেন। সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। স্বামী এইচএম ইমরানুর রহমানের বাড়ি বরিশালের মুলাদীতে। তাঁদের কোন সন্তান ছিল না। তবে সানিয়া আক্তার আট মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন।

সানিয়া আক্তারের লাশ কোথায় দাফন করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। বিচার বিভাগে সদালাপী ও মিষ্টভাষী হিসেবে সানিয়া আক্তারের সুনাম ছিল। তিনি আইনজীবী ও বিচারপ্রার্থীদের সাথে ভালো আচরন করতেন। তিনি বংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ ব্যাচের বিচারক হিসেবে আইন অঙ্গনে যোগদান করেন।

তাঁর মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের সাংসদ ও আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান (রসুল) ও সাধারণ সম্পাদক আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান (মনু) শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ