শিরোনাম
ভোলা থেকে বিশেষ প্রতিনিধি :: ভোলায় ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। রাস্তায় যানবাহন আর মানুষের উপস্থিতি দেখে মনে হবে না লকডাউন চলছে। এ যেন মানুষের ঢল। এসব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি হচ্ছে উপেক্ষিত। প্রশাসেনর সাথে লুকোচুরি খেলছে ব্যবসায়ীরা। থেমে নেই প্রশাসনের অভিযানও। ৩৬জনকে আটকের পর ২মাসের জেলসহ ৩৬জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্যাম্যমান আদালত। ভোলা শহর, উপজেলা গুলো ও শহরতলীর পরিস্থিতি দেখে মনে করার কোন উপায় নেই যে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সরকার কঠোর লকডাউন দিয়েছে। রাস্তায় চলাচলরত সাধারন মানুষের মাঝে এসব নিয়ে কোন চিন্তা নেই। যানবাহন চলাচল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে কয়েক গুন। সুযোগ বুঝে খোলা রাখছে ব্যবসা প্রতিষ্ঠান গুলো। প্রশাসনের গাড়ী দেখলেই সাটার নামে আবার চলে গেলেই উঠে। কেউ আবার বাহিরে কর্মচারী দাড় করিয়ে ভিতরে বেচাকেনা চালিয়ে যাচ্ছে। এসব পরিস্থিতিতে প্রশাসন নতুন কৌশল গ্রহন করেছে। গতকাল সকাল সকাল ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে অভিযান চলে ভোলা শহর এবং বিভিন্ন স্থানে। এ সময় ৩৬ জনকে আটক করা হয়। এদের সকলেরই নামে ৩৬টি মামলায় আদালত ১জনকে ২ মাসের জেল, ৮জনকে ৩ দিন এবং ৫ জনকে ২ দিন করে জেল এবং বাকীদের জরিমানা করেছে আদালত। এসময় ৩৭ হাজার ১শত টাকা আদায় করা হয়েছে। এসব বিষয় ভোলার জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন,সরকারের নির্দেশনা সকলেরই মেনে চলতে হবে। আমাদের ম্যাজিষ্ট্রেটরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছে। তবে সকলেরই উচিত মাস্ক পড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।