শিরোনাম

| |

ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছেন বাবুগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 27, 2021 8:06 PM
Print Friendly and PDF

বিশেষ প্রতিনিধি বাবুগঞ্জ :: করোনা আক্রান্ত লাশ দাফন কাফন এর পাশাপাশি এবার ফ্রি অক্সিজেন সেবা দিচ্ছে বাবুগঞ্জ উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের উদ্যোগে সম্পূর্ণ ফ্রি তে এই অক্সিজেন সেবা চালু করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনটি । মঙ্গলবার থেকে এ সেবা দিচ্ছেন বলে নিশ্চিত করেন সংগঠনের টিম লিডার বাবুগঞ্জ বন্দর বাজারস্থ করিমিয়া লাইব্রেরীর মোঃ শেখ নজরুল ইসলাম মাহাবুব।

তিনি জানান, মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে করোনায় আক্রান্ত হয়ে অনেকে মানুষ মৃত্যু বরণ করেছেন। তখন মৃত ব্যক্তিদের দাফন কাফন করার জন্য ২৫ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছিল। ওই সংগঠনের সদস্যরা মৃত ব্যক্তিদের দাফন কাফন করেছেন। তারই ধারাবাহিকতায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে অল্প কিছু অক্সিজেন সিলিন্ডার নিয়ে এ সেবা দান কর্মসূচি চালু করা হয়েছে। দু এক দিনের মধ্যে আরও কিছু সিলিন্ডার যোগ করা হবে। এছাড়া তিনি জানান, কারো অক্সিজেনের প্রয়োজন হলে তাদের এ-ই মোবাইল নাম্বারে ০১৭৯৭৩৪৯৩৬০ যোগাযোগ করলে নির্দিষ্ট জায়গায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। করোনাকালীন সময়ে ২৪ ঘন্টা এই সেবা চালু থাকবে। এ ব্যাপারে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান বলেন, খুব ভালো উদ্যোগ। তিনি বিষয়টি সম্পর্কে অবগত আছেন। মানুষ যাতে অক্সিজেন সেবা পায় সেজন্য বাবুগঞ্জ থানা পুলিশেরও সহায়তা থাকবে। জনস্বার্থে এ উদ্যোগ কে স্বাগত জানান তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ