শিরোনাম

| |

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 27, 2021 8:01 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক :: দক্ষিণাঞ্চলের ৬ জেলায় মঙ্গলবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় আরো ৮২২ জন সহ সর্বমোট সংক্রমন সংখ্যা ৩০ হাজার অতিক্রম করেছে। এ সময়ে দক্ষিণাঞ্চলে রেকর্ড সংখ্যক আরো ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন নারী। গত ২৪ ঘন্টায় ২ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৮২২ জন। দক্ষিণাঞ্চলে এ পর্যন্ত সর্বমোট ১ লাখ ৫২ হাজার ৮৩২ জনের নমুনা পরীক্ষায় ৩০ হাজার ৫৭৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল। গড় শনাক্তের হার ২০.৪৭% হলেও গত ২৪ ঘন্টায় তা ছিল প্রায় ৩৮ %। আর চলতি মাসের ২৭ দিনেই দক্ষিণাঞ্চলে ৩৬ হাজার ৫৮ জনের নমুনা পরীক্ষায় ১১ হাজার ৯৮৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। যার মধ্যে মৃত্যু হয়েছে ১৩২ জনের। গত ২৭ দিনে নগরীতেই ২ হাজার ৯৩৮ আক্রান্ত ও ৯ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘন্টায় নগরীতে ১১২ জন সহ বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ২৯৩। বরিশাল জেলায় মোট সংক্রমন সংখ্যা ১২ হাজার ৯৭৭ জনের মধ্যে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। আর নগরীতে আক্রান্ত ৮ হাজার ৫৮১ জনের মধ্যে মৃত্যু হয়েছে ৭৬ জনের। বরিশালে সনাক্তের হার দক্ষিণাঞ্চলের তৃতীয় সর্বাধিক ২৩.৪৮%। মৃত্যুহার ১.১৫%। গত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমন ছিল পিরোজপুরে ১৩৫ জন। এ সময়ের জেলাটির কাউখালী, ভা-ারিয়া, মঠবাড়ীয়া ও নেছারাবাদে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পিরোজপুরে মোট ৪ হাজার ১৪১ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ জনের। জেলাটিতে সংক্রমন হার ২৫.৩৯%। যা দক্ষিনাঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ।

দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ সংক্রমনের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় নতুন আরো ৬৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে জেলার রাজাপুরের আঙ্গারিয়াতে মৃত্যু হয়েছে আরো একজনের। এ নিয়ে জেলাটিতে ৩ হাজার ৭৭৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে সংক্রমনের হার ২৭.১১% হলেও সুস্থতার হারও দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ৪৭.৮৯%।
গত ২৪ ঘন্টায় পটুয়াখালীতে আরো ১১৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ের সদর উপজেলায় আরো দুজনের মৃত্যুর ফলে মোট সংখ্যাটা দাড়িয়েছে ৭৩-এ। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুহার এখনো পটুয়াখালীতেই ১.৯৩%। জেলাটিতে মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৭৮৩ জনে। দক্ষিণাঞ্চলের সর্বাধিক মৃত্যুহারের বরগুনাতে গত ২৪ ঘন্টায় আরো ৮৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে জেলার সদর ও পাথরঘাটাতে ৭৫ বছর বয়স্ক দুই নারী-পুরুষের মৃত্যু হয়েছে। ফলে জেলাটিতে মোট মৃত্যু সংখ্যা দাড়িয়েছে ৬৩ জনে। মৃত্যুহার ২.৩৬%। জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭৪। আর ভোলোতেও গত ২৪ ঘন্টায় নতুন ১২০ জন সহ মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ২২৬ জনে পৌছেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের। জেলাটিতে গড় শনাক্তের হার ১৬.৭৭% হলেও মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ .৯৩%। আর স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ৩২২ জন সহ সর্বমোট সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ২৮৬ জন। সুস্থতার হার ৫৯.৮১%। যা একমাসে আগে গত ২৭ জুন ছিল ৮৭.১২%।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ