শিরোনাম

| |

বরিশাল জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে ১ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা আদায়

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 27, 2021 4:35 PM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদন ::  দেশের করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী আবারো ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার তারি ধারাবাহিকতায় আজ ২৭ জুলাই মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ১৪ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লকডাউন এর পঞ্চম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে। বরিশাল জেলা ও মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৭ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। বরিশাল জেলা ও মহানগরীতে দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ৯৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১ লক্ষ ৮২ হাজার ৯৭০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ১ লক্ষ ২৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন। এদিকে সকালে জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল এর নেতৃত্বে নগরীর সদর রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় ঔষধ আইন, ১৯৪০ এর ধারা ১৮ এর উপধারাসমূহ লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুনোমোদিত ঔষধ বিক্রয় করায় ৬ টি ফার্মেসীকে ৬৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ১০ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৫৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৫৭ হাজার ৩৭০ টাকার জরিমানা আদায় করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 29, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ