শিরোনাম
প্রতিনিধি বাউফল ::পটুয়াখালীর বাউফলে আবদুল মোতালেব আকন (৬৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পাতিলাপাড়া-আড়াইনাও সড়কের আড়াইনাও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ওই সময় মরদেহের পাশ থেকে একটি গাছ কাটা দা উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, আবদুল মোতালেব বাউফল উপজেলার আড়াইনাও গ্রামের বাসিন্দা। তার স্ত্রী চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন আবদুল মোতালেব। গভীর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান তিনি। এরপর আর ঘরে ফেরেননি। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় ইদ্রিস মোল্লা নামের এক ব্যাক্তি ঈদুুল আযহার নামাজ পড়তে যাওয়ার সময় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। নিহত ব্যক্তির বড় ছেলে আব্বাস আকন (৪০) বলেন, তাঁর বাবাকে পরিল্পিতভাবে হত্যা করেছে। তার শরীরে বিভিন্ন স্থানে তচিহ্ন রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, লাশটি উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এম অহিদুজ্জামান ডিউক