শিরোনাম

| |

বরগুনায় একদিনে দুই খুন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 19, 2021 4:25 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক  :: বরগুনার বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নে নির্বাচনের জের ধরে ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনারুলল ইসলাম টিটু (মেম্বার) কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত টিটু ভোরা গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে। সোমবার (১৯জুলাই) দুপুর সারে বারোটার দিকে এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জালাল গাজীর ইটভাটা এলাকা থেকে বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের ভাই টিটু জোমাদ্দারের লোকজন নিহতের স্ত্রী শিল্পী বেগমের সামনে থেকে তুলে নিয়ে ছোট গৌরীচন্না এলাকায় পিটিয়ে হত্যা করে। নিহতের স্ত্রী জানান, বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের ভাই টিটু জোমাদ্দার তাদের গতিরোধ করে তার স্বামীকে জোড়পূর্বক উঠিয়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে সরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী বাইজিদ বোস্তামী জানান, আমার চাচা তার সম্মানীভাতা আনতে বেতাগী যাওয়ার পথে আমার চোখের সামনে আমার চাচা টিটু মেম্বারকে কালো মাইক্রো গাড়িতে আসা বর্তমান চেয়ারম্যান শিপন জমাদারের ভাই টিটু জোমাদ্দার তাকে জোরপূর্বক ১৫-২০ জন লোক সহ ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে চাচা আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। পানি থেকে তুলে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলায় আঘাত করে। এতে সে নিস্তেজ হয়ে পড়ে। কালো মাইক্রো গাড়িতে করে বেশ কিছু লোকজন ওখান থেকে নিয়ে যায়। আমরা বাধা দেয়ার চেষ্টা করলে আমাদেরকে ধাওয়া দিলে আমরা ওখান থেকে নিজেদের জীবন বাঁচাতে স্থান ত্যাগ করি। সেই সুযোগে তাকে ওখান থেকে নিয়ে যায়। আমি সহ বেশ কিছু লোকজন বিষয়টি নিজ চোখে দেখেছে। পরবর্তীতে আমার চাচাকে ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায় তাকে খুঁজে পাই। আমরা সেখান থেকে চাচাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে, বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানিয়েছেন, এই হত্যাকা-ের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে। অপরদিকে, বাদল খান (৬৫) নামের এক আওয়ামী লীগ কর্মীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৩টার দিকে সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদল একই এলাকার হযরত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, রোববার রাতের খাবার খেয়ে বাদল খান ও স্ত্রী লাভলী ইয়াসমিন ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে হঠাৎ দরজা ভেঙে পাঁচ-সাতজন লোক ধারালো অস্ত্র দিয়ে বাদলের মাথার ডানপাশে কোপ দিয়ে পালিয়ে যায়। এসময় লাভলী চিৎকার দিলে বাদলের ছোট ভাইয়ের স্ত্রী রুবি ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে বাদলকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বাদল খানের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে। ঘটনাস্থলেও পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দেননি স্বজনরা।২নং গৌরিচন্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, বাদল খান আওয়ামী লীগের একনিষ্ট কর্মী ছিলেন। সিনিয়র হয়েও কখনো পদের জন্য রাজনীতি করেননি। তার এমন মৃত্যু কোনোভাবেই কাম্য না। স্বজনদের সঙ্গে কথা বলে সোমবার (১৯ জুলাই) রাতেই থানায় মামলা করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ