শিরোনাম

| |

দক্ষিণাঞ্চলে ঈদের নামাজ কোথায় কখন বরিশাল নগরীতে হচ্ছে না প্রধান জামাত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 19, 2021 4:10 PM
Print Friendly and PDF

নিজেস্ব প্রতিবেদন  :: করোনা সংকটে বিগত ঈদ উল আযহার মতো এ বছরও ঈদ উল আজহায় নগরীর প্রধান ঈদগাহে জামাত হচ্ছে না । সরকারের নির্দেশনা অনুসরন করেই বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের আয়োজন করেনি সিটি কর্পোরেশন। এদিকে স্বাস্থ্য বিধি সহ শারীরিক দূরত্ব রক্ষায় এবার নগরীর অনেক মসজিদেই দুইটি জামাতের আয়োজন করা হয়েছে। চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৮টায় ঈদ জামাতে পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমইমামতি করবেন। পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঝালকাঠীর নেছারাবাদের কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, নগরীর কেন্দ্রীয় জামে কশাই মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। নগরীর চক বাজারের জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায়, শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়। এছাড়াও বরিশাল মহানগরী সহ বিভাগের ৬ জেলায় সহতাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল মেট্রোপলিন এবং রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 25, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ