শিরোনাম

| |

আমতলী বকুলনেছা মহিলা কলেজের নতুন পরিচালনা পরিষদের সভাপতি মাকসুদা আবেদীন জোসনা।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 19, 2021 3:40 PM
Print Friendly and PDF

মো.মিজানুর রহমান মিজান আমতলী (বরগুনা) ::বরগুনার আমতলী উপজেলার একমাত্র নারী শিক্ষার প্রতিষ্ঠান বকুলনেছা মহিলা কলেজের নতুন পরিচালনা পরিষদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) বেলা ১২টায় বকুলনেছা মহিলা কলেজের হলরুমে কলেজ পরিচালনা কমিটির নতুন সভাপতি মাকসুদা আক্তার জোসনার সভাপতিত্বে গভনিং বডির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আমতলী সরকারী কলেজের প্রভাষক নজরুল ইসলাম তালুকদার, রিপোর্টার্স ইউনিটি সভাপতি খান মতিয়ার রহমানসহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০৭ (ব-১০৬২) জাঃতীঃবিঃ/কঃপঃ/কোড- ১৬১৪/ ৫০৬৫২ নং স্বারকে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত গত ১২ জুলাই ২০২১ তারিখের এক পত্রে পূর্বের এডহক কমিটির সভাপতি বরগুনা জেলা প্রশাসক ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে নতুন এডহক কমিটি ঘোষনা করেন। এই কমিটিতে সভাপতি হিসেবে উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার জোসনা এবং বিদ্যোৎসায়ী সদস্য হিসেবে হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মৃধাকে মনোনয়ন দেয়া হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ