শিরোনাম

| |

আমতলী পৌরসভার তিনটি ওয়ার্ডের ২৫০০ টি পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া ঈদ সহায়তার চাল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 19, 2021 3:38 PM
Print Friendly and PDF

মো.মিজানুর রহমান মিজান আমতলী (বরগুনা): বরগুনার আমতলী পৌরসভার ৩.৪ও ৫ নং ওয়ার্ডের ২৫০০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ সহায়তা পরিবার প্রতি ১০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৩ টায় পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন ।

গত দু দিন পৌরসভার অন্যান্য ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ সহায়তার বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোঃ আবুল কালাম আজাদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মো. তাছির মৃধা,কাউন্সিলর মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ , এবং প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন,সোমবার পৌরভার ৩.৪.৫ ওয়ার্ডেও ২৫০০ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া ঈদ সহায়তার বিশেষ ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে। গত দুই দিনে পৌরসভার অন্যান্য ওয়ার্ডে চাল বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 12, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ