শিরোনাম

| |

করোনা রোধে পুলিশ-গণমাধ্যম যূথবদ্ধ লড়াই করছে: আইজিপি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 8, 2020 5:41 PM
Print Friendly and PDF

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নির্ভীকভাবে সম্মানিত নাগরিকদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

সরকারি নির্দেশনার সাথে সমন্বয় রেখে পুলিশ হেডকোয়ার্টার্স প্রণীত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক এ সঙ্কট মোকাবিলায় পুলিশের নানাবিধ উদ্যোগ সম্মানিত নাগরিকদের আশান্বিত করেছে, বাড়িয়েছে তাদের মনোবল।

বিশ্বব্যাপী এ সঙ্কট মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ইতিবাচক কার্যক্রমসমূহ ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারে সহযাত্রী হয়েছে আমাদের মিডিয়া হাউসগুলো, একান্ত সহযোগী হিসেবে পাশে ছিলেন নিবেদিত প্রাণ অকৃত্রিম বন্ধু, একান্ত সুহৃদ সাংবাদিকরা। তাদের সার্বিক কর্মকুশলতার ফলেই সম্ভব হয়েছে করোনা সংক্রান্ত গুজব মোকাবিলা। একই সাথে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত হচ্ছেন পুলিশ সদস্যরা, যারা প্রতিনিয়ত জনগণের পাশে থেকে তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, করোনা সংক্রমণের এই দুর্যোগে বাংলাদেশ পুলিশের পা‌শে থে‌কে জন‌সেবায় সহ‌যো‌গিতা করার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সকল মিডিয়ার সাংবাদিক ও কলাকুশলী বন্ধু‌দের। বাংলাদেশ পুলিশ আশা করে, শুধু করোনা ভাইরাস নয়, দেশের যে কোন প্রয়োজন, কল্যাণ ও সংকটে পারস্পরিক এ সহযোগিতা আগামীতেও থাকবে। দেশমাতৃকার কল্যাণে সম্মানিত নাগরিকদের পাশে সর্বদাই রয়েছে বাংলাদেশ পুলিশ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ