শিরোনাম

| |

আমতলীতে ননদী ডালিম কতৃক ভাবী নাজমাকে মারধর,থানায় অভিযোগ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 19, 2021 6:40 AM
Print Friendly and PDF

জামাল রশিদ বরগুনা প্রতিনিধি ॥ বরগুনার আমতলীতে ননদী ডালিম(৪৫) কতৃক ভাবী নাজমা বেগম (৩৫)কে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

নাজমা বেগম (৩৫)আমতলী ফেরীঘাটের শেখ মোহাম্মদ আলীর
বড় মেয়ে তিনি দুই কন্যা সন্তানের জননী। তার স্বামী কামাল বেপারী আমতলী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বাসিন্দা।তার স্বামী ও দুই কন্যা সন্তান নিয়ে ওই গ্রামে স্বামীর নিজ বাড়িতে বসবাস করে আসছেন।

অভিযোগ সুত্রে, গত ০৬/০৭/২১ তারিখ পূর্ব শত্রুতার জেরে বেলা সাড়ে ১২ টার দিকে অর্তকিত ভাবে হামলা করেছেন । এতে হামলাকৃতরা হলেন, ১.মো:আলী আকবর(৪৫) ২.মোসা: ডালিম (৪৫) স্বামী: মো: আলী আকবর(৪৫) ৩.মো:জহির (২০) ৪. মো:বায়েজিদ মহর(১০) পিতা: মৃত্যু সেলিম মহর। একপর্যায় নাজমা বেগমের হাতে দা”য়ের কোপ পরেছে এতে স্বামী কামাল নাজমাকে আহত আবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এব্যাপারে আমতলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত নাজমা বেগম জানান,আসামী ডালিম তার ভাই কামাল এর সাথে ঝগড়া-ঝাটি করতে থাকায় আমি কামালের স্ত্রী বাধাদিলে আমাকে এলোপাথারী মারধর শুরূ করেন।একপর্যায় আমার হাতে দা’য়ের কোপ লেগে যায় ।আমি প্রায়ই তাদের লাঞ্চনার স্বীকার হই।আমার স্বামীর সরলতার সুযোগে দিন দিন লাঞ্চিত হয়।আমাদের জমিজমা নিয়েও নানান তালবাহানা করছে তারা।এর আগের আরেকটি অভিযোগ থানায় করেছিলাম তাতে সুরাহ পাইনি।
আমি প্রায় অঞ্জান অবস্থায় মাটিতে লুটে পরে গেলে আমার স্বামী
আমাকে হাসপাতালে নিয়ে যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান,নাজমাকে হাতে কোপের আলামত দেখা গেছে। আমাদের এখানে নাজমা ০৬/০৭/২১ তারিখ ভর্তি হয়েছেন এবং ০৯/০৭/২১ তারিখ ছাড়পত্র নিয়ে চলে গেছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহআলম হাওলাদার জানান, আমি অভিযোগ পেয়েছি ।তদন্ত করে আইনি বিষয়ে ব্যবস্থা নেবো।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ